ফজলি আম - Fazli Mango

৳ ৩,৬০০.০০ ৳ ৩,৩০০.০০

অতুলনীয় মিষ্টি, স্বাদ ও গন্ধ। খোসা কিছুটা মোটা, আঁঠি পাতলা, কম আঁশযুক্ত। ১০০% রং ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত রাজশাহীর আম। বাংলাদেশে জনপ্রিয় আমগুলোর মধ্যে ফজলি আম অন্যতম। এ ফলটি আকারে বড় হয় এবং ৪০০ থেকে ১০০০ গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। আমটি দীর্ঘ ও কিছুটা চ্যাপ্টা। পাকলে ত্বক সবুজ থেকে কিছুটা হলুদ বর্ণ ধারন করে। শাঁস হলুদ, আসবিহীন,অত্যন্ত রসাল এবং সুগন্ধযুক্ত, সুস্বাদু ও মিষ্টি। আমটির খোসা পাতলা। ফজলি আমের ফলন নিয়মিত।

আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফজলি আম উৎপাদনে সবচেয়েে এগিয়ে। বাংলাদেশে চাঁপাই ছাড়া বাঘা, চারঘাট এলাকাতে উন্নত মানের ফজলি আমের ব্যাপক চাষ হয়। চাঁপাই এর ফজলি আকারে বড়। বাঘার ফজলি আকারে একটু ছোট হলেও সাদেগন্ধে অতুলনীয়। ফজলির আরেকটি রকম হল সুরমা ফজলি। এটি আকারে ছোট এবং সাদে-গুনে উৎকৃষ্ট। শ্রাবন-ভাদ্র মাসে চাঁপাই এর ফজলি ব্যাপক হারে বাজারে আসতে শুরু করে। দিনাজপুর জেলাতেও ফজলি আমের ফলন ভালো হয়।

আমের সংক্ষিপ্ত বিবরণীঃ
  • জাত: ফজলি
  • বক্সের ধরনঃ প্লাস্টিক ক্যারেট
  • সাইজঃ ছোট জাতের গড় ওজন ১৭০ গ্রাম এবং বড়টির গড় ওজন ২৫০ গ্রাম।
  • কোয়ালিটিঃ প্রিমিইয়াম
  • কড়া মিষ্টি স্বাদের একটি আম
  • প্রতি কেজিতে ধরে ২-৩ টি আম
  • সব থেকে বড় সাইজের আম
  • স্টকঃ আছে
  • অতিরিক্ত বৃষ্টির কারনে আমের মধ্যে পোকা হতে পারে
  • সম্ভাব্য ডেলিভারি শুরু ১৫ জুলাই থেকে
যোগাযোগ ও ফোনে অর্ডার করতে:
  • মোবাইলঃ 01787537286, 01756266621, 01580281989
  • ইমেইল: aampora.raj@gmail.com
  • আমাদের ঠিকানাঃ হড়গ্রাম কাঁচা বাজার, রাজশাহী কোর্ট, রাজশাহী ।
  • সরসরি যোগাযোগ করুনঃ মোঃ খোরশেদ আলী খোকন, সাধারণ সম্পাদক, হড়গ্রাম কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি,রাজশাহী
    মোবাইলঃ 01787537286